× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নোয়াখালী প্রতিনিধি

তাল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
তাল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় তালগাছ থেকে তাল পাড়তে গিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো.জনি (২২) উপজেলার মধ্যম নলুয়া গ্রামের সহাক মিয়ার নতুন বাড়ির মো.শহীদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া  ইউনিয়নের মধ্যম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাল গাছ থেকে তালের ডাব পাড়তে গিয়ে জনি ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করেন। নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জনি তাল সংগ্রহ করে বাজারে বিক্রয় করতেন।


এ ক্যটাগরির আরো খবর..