× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

মহাবিশ্বে রহস্যময় দৈত্যাকার কৃষ্ণ গহ্বরের সন্ধান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০২২
মহাবিশ্বে রহস্যময় দৈত্যাকার কৃষ্ণ গহ্বরের সন্ধান

মহাবিশ্বের ছায়াপথের কেন্দ্রে থাকা রহস্যময় দৈত্যাকার কৃষ্ণ গহ্বরের আলোকচিত্র ধারণ করেছেন প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা। ‘মিল্কি ওয়ে’-এর অন্দরে প্রথমবার ‘ব্ল্যাক হোল’-এর ছবি তোলা পদার্থবিদ্যার জগতে একটা বড়সড় ঘটনা।

বিজ্ঞানীদের দাবি, সব কয়টি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাক হোল রয়েছে। যার মধ্যে দিয়ে যেতে পারে না পদার্থ ও আলো। এমন এক অস্তিত্বের ছবিকে ধরা নিঃসন্দেহে একটি বড় বিষয় ছিল। ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ কোলাবোরেশনের তরফে এই ছবি তুলে ধরা হয়। যা গোটা বিশ্বকে হতবাক করেছে।

ছবিতে একটি কেন্দ্রীয় অন্ধকার অঞ্চল, যেখানে গহ্বরটি অবস্থিত। এটি প্রচণ্ড মহাকর্ষীয় ত্বরান্বিত শক্তিতে সুপার-হিটেড গ্যাস থেকে আসা আলোর মাধ্যমে প্রদক্ষিণ করে।

ভারসাম্য রক্ষার্থে বলয়টির আকার আমাদের নক্ষত্রের চারপাশে বুধের কক্ষপথের আকারের মতো। এটি প্রায় ৬০ মিলিয়ন কি.মি বা ৪০ মিলিয়ন মাইল জুড়ে বিস্তৃত।

সৌভাগ্যবশত এই দৈত্যাকার বস্তুটি আমাদের সৌরজগৎ থেকে প্রায় ২৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করায় এর থেকে কোনো রকমের বিপদ আসার সম্ভাবনা নেই।

এর আগেও বহুবার মহাকাশ বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে ধরার চেষ্টা করেছেন। তবে আলোর গতিবিধি ও ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য কখনওই এর সহায়তা করতে পারেনি। মিল্কি ওয়েতে এই ব্ল্যাক হোলকে বলা হচ্ছে ‘স্যাজিটেরিয়াস এ’। আমাদের সৌরজগতের সূর্যের থেকেও ৪ মিলিয়ন গুণ এটি বড়। একেবারে যেন দৈত্যাকার। তবে এটা বিশ্বের প্রথম ব্ল্যাক হোলের ছবি নয়। এর আগে ২০১৯ সালে তা প্রকাশ্যে এসেছে একবার। তবে সেবারে যে সৌরজগতের ব্ল্যাকহোলকে তুলে ধরা হয়, তা ৫৩ আলোকবর্ষ দূরে ছিল। সেই নিরিখে মিল্কিএয়ের ব্ল্যাক হোল খানিকটা আমাদের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..