× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরে নৌকাবাইচ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর(১৫-১২-১৭)ঃ  মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে আমদহ ইউনিয়ন পরিষদ এবং রানার্সআপ হয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

গতকাল শুক্রবার বিকেলে ভৈরব নদীতে ওই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগীতায় মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় ছিলেন মেহেরপুর পৌরসভা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, আমদহ ইউনিয়ন পরিষদ, আমঝুপী ইউনিয়ন পরিষদ ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ।

জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার উপ-পরিচালক খায়রুল হাসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু ও আমদহ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখার জন্য নদীর দুইপাড়ে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়।


এ ক্যটাগরির আরো খবর..