× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

মহাখালীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মহাখালীতে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে মহাখালি দক্ষিণ পাড়ার লুৎফর (২২) নামে এক যুবক শিশুটিকে ওই এলাকারই অন্য একটি বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে। পরে সেখান থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অভিযুক্ত লুৎফর ওই বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে ধাওয়া করেও ধরতে পারেনি। একই এলাকার বাসিন্দা হওয়ায় শিশুটি ওই যুবকের পূর্বপরিচিত ছিল।

শিশুটির বাবা জানান, লুৎফর পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তারা একই এলাকায় বসবাস করছেন। দুই মেয়ের মধ্যে ঘটনার শিকার শিশুটি ছোট। এবারই সে মহাখালী দক্ষিণ পাড়া এঞ্জেল স্কুলে প্লে গ্রুপ থেকে নার্সারি শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।

এ ঘটনায় সোমবার তিনি বনানী থানায় লুৎফরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..