× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

মহম্মদপুর ও মধুখালী উপজেলার দীর্ঘদিনের বিরোধ মিমাংসা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জুলাই, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের মাধবপুর গ্রামের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর (রউফনগর) গ্রামের মানুষের দ্বন্ধ-কলহ ও ঘাট নিয়ে দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করা হয়।

গত মঙ্গলবার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে কামাখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মাধবপুর গ্রামের মধ্যে সালামতপুর গ্রামের মানুষের সাথে নদীর চরে ফুটবল খেলা নিয়ে মারামারি ও খেয়াখাট নিয়ে দীর্ঘদিনের দ্বন্ধ-কলহের বিবাদ অবসান হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যাান মীর মোহাম্মাদ আব্দুস সামাদ মিয়া, দীঘা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (হীরু), বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যন্যা প্রমূখ। ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ সুরাইয়া সালাম, মধুখালী পৌর প্যানেল মেয়র মোছাঃ মোর্শেদা আক্তার মিনা, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগর সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, সহ-সভাপতি কাজী সুরাজুল হক, এস.বি বাহার সহ বিভিন্ন ইউনিয়নের ইউ.পি সদস্য, বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সবশেষে দুই পক্ষের কথাবার্তা শুনে সুষ্ঠ সমাধানের মাধ্যমে গত ২৬/০৬/২০১৭ইং তারিখের ফুটবল খেলা নিয়ে মারামারি ও সালামতপুর খেয়াঘাটের পারাপারের ঝামেলা মাধবপুর গ্রামবাসীকে চল্লিশ হাজার টাকা এবং সালামতপুর গ্রাম বাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করে মিমাংসা করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..