× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

মসুল দখলে নিল ইরাকি বাহিনী

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আইএস এর কাছ থেকে পশ্চিমের রামাদি দখলের পর এবার সবচেয়ে গুরুত্বপূণ মসুল শহর দখলে নিল ইরাকি বাহিনী। গতকাল শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ তথ্য জানান।

সিরিয়া সীমান্তবর্তী ইরাকের সবচেয়ে জনবহুল শহর মসুল। এখান থেকেই আইএস ইরাক ও সিরিয়ার অনেকটা অঞ্চল নিয়ন্ত্রণ করতো। কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এ শহরটি আইএসের দখলে চলে গেলে ইরাকের বহির্বাণিজ্যে সবচেয়ে বড় আঘাত হানে। আইএসের আর্থিক উৎসের একটি বড় অংশই আসতো তেলসমৃদ্ধ এই মসুল থেকেই।

ইরাকি সেনাদের রামাদি দখলের পর মনোস্তাত্বিক জোর অনেকটা বেড়ে যায়। এর একদিন যেতে না যেতেই তারা মসুলের দিকে অগ্রসর হয়। আজ শুক্রবারের মধ্যেই শহরটি দখল নিয়ে নেয় ইরাকি সেনারা।

রামাদি থেকে মসুলের দূরত্ব প্রায় ৪২০ কিলোমিটার। রাজধানী বাগদাদের অতি সন্নিকটে রামাদি অন্যান্য প্রদেশের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। ২০১৪ সালে আইএস এটি দখলের পর তারা মসুল পর্যন্ত অগ্রসর হয়। মসুল দখলের পর তারা ইসলামি খেলাফতের ঘোষণা দেয়।

তবে মসুল যুদ্ধে দুই পক্ষের কতজন নিহত হয় কোনো উৎস থেকে এ তথ্য জানা যায়নি। মসুল ত্যাগ করে আইএস যোদ্ধারা কোথায় আশ্রয় নিয়েছে, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘রামাদি মুক্ত হওয়ার পর সকল ইরাকিবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মসুল স্বাধীন হওয়ার পথে।’

তথসূত্র : রয়টার্স অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..