× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
মরনোত্তর বিচারের দাবি

মুক্তিযোদ্ধা হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ৭ নভেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা শহরে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার নেতা কর্মীদের সমন্বয়ে মুক্তিযোদ্ধা হত্যা দিবসের র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বক্তারা বলেন- ৭ নভেম্বর বিএনপি যে বিপ্লব ও সংহতি দিবসের কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে সেই নিটি ছিল মুলত মুক্তিযোদ্ধাদের হত্যার দিবস। এই দিনে জিয়াউর রহমানের নির্দেশে স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের কৌশলে হত্যা করে জিয়াউর রহমান তার নিজের আসন পাকাপোক্ত করেছিলেন। তার অপকর্মের বিরোধীতাকারী মুক্তিযোদ্ধাদের বেছে বেছে হত্যার মধ্যদিয়ে নিজেকে নিস্কন্টক করতে চাইলেও খুনের বদলা হিসেবে সেই জিয়াউর রহমানকেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল। তাই মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..