× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ময়মনসিংহে মানুষের ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ গ্রেপ্তার ১

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
মানুষের খুলি

ময়মনসিংহের একটি ভাড়া বাসা থেকে মানুষের ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১৫ নভেম্বর ভোরে কোতোয়ালি থানা পুলিশ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে এসব উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে থেকে মানুষের মরদেহে দ্রুত পচন ধরায় এমন রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছে।

কাইয়ুম নামে এক স্থানীয় বলেন, এমন ঘটনায় আমরা রীতিমতো হতবাক।  বাপ্পীর বাসার দোতলার বারান্দা পুরোটাই একটা পর্দা দিয়ে ঢাকা থাকত। বাসার জানালাও কখনো খোলা থাকতে দেখা যায়নি।

আবুল কালাম নামে আরেক ব্যক্তি বলেন, বাপ্পীকে ঘরের বাইরে খুব একটা বের হতেও দেখিনি। তবে সে অনেক রাত জাগতো। রাত ৩টা বা ৪টা পর্যন্ত তার বাসার লাইট জ্বলতো। ভেতরে এত কিছু হতো তা আমাদের ধারণাতেই ছিল না।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, কঙ্কাল চুরি চক্রের সদস্যরা কবর থেকে লাশ তুলে কঙ্কাল সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে আসছিল। এমন সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে নগরীর আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১২টি মাথার খুলি, দুই বস্তা হাড়সহ বাপ্পিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, ওই বাসাতেই কঙ্কাল মজুত করা হত। সেখান থেকে পাচার করা হত বিভিন্ন স্থানে।

কঙ্কাল চুরি চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন গোরস্থানের কবর খুঁড়ে লাশ চুরি করে বাপ্পীর কাছে পাঠাত। বাপ্পী মরদেহে নির্জন স্থান, গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে পচিয়ে মাংস থেকে হাড় আলাদা করতেন। মাংস ছাড়ানোর পর গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কারও করতেন। পরে তুলে দিতেন পাচারকারীর হাতে। তাদের মাধ্যমে এই কঙ্কাল চলে যেত মেডিক্যাল শিক্ষার্থী-শিক্ষক, চিকিৎসকসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে।

ওসি ফিরোজ তালুকদার জানান, বাপ্পীকে জিজ্ঞাসাবাদে সাতজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিভাবে এত মাথার খুলি ও হাড়গোড় আটককৃত ব্যক্তি সংগ্রহ করেছে জানতে চাইলে তিনি বলেন, এদের একটা চক্র আছে। আমরা আরো কিছু নাম পেয়েছি। দেশের বিভিন্ন জায়গায় কবরস্থান থেকে এসব সংগ্রহ করা হয়।

বাংলাদেশে প্রায়শই কবর থেকে হাড়গোড় চুরি যায় বলে অভিযোগ রয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির দায়ে বেশ কিছু গ্রেপ্তারের ঘটনাও রয়েছে। হাসপাতালের বেওয়ারিশ মরদেহ চুরির ঘটনাও রয়েছে।

বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য কঙ্কালের প্রয়োজন হলেও সে নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।


এ ক্যটাগরির আরো খবর..