× Banner
সর্বশেষ
বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (০২ মার্চ) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়া থেকে বিরত রয়েছেন তারা।

এতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালে থাকা রোগীরা। সেখানে চিকিৎসা না পেয়ে অনেক গুরুতর রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেও দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ডা. মাজহার নামে এক ইর্ন্টান চিকিৎসককে লাঞ্ছিত করেন এক রোগীর স্বজনরা।

এ ঘটনার প্রতিবাদে ওইদিনই বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

পরে সাড়ে ৫টার দিকে তালা খুলে দিলেও জড়িতদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও (বিএমএ) সমর্থন আছে বলে জানিয়েছেন সংগঠনটির ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া।


এ ক্যটাগরির আরো খবর..