× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

মমর মুখোশ–কাণ্ড!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

শুটিংয়ে একটি দৃশ্যে মুখোশ পরতে হবে শুনেই অভিনেত্রী মম মজা করে জুড়ে দিলেন শর্ত। পরিচালককেই দৃশ্য ধারণের আগে তাঁর সহ-অভিনেতার সঙ্গে মুখোশ পরে অভিনয় করে দেখাতে হবে দৃশ্যটা। পরিচালক অগত্যা উপায় না দেখে বিনা বাক্যে সুবোধ বালকের মতো অভিনয়ের জন্য তৈরি হলেন। মম ততক্ষণে পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হলেন। অভিনেতা নাইম ও পরিচালক রূপক বিন রউফ শুরু করলেন অভিনয়। দেখে তো রীতিমতো অবাকই হয়ে গেলেন জাকিয়া বারী মম।

তারপর ‘এবার আমার অভিনয় দেখেন’ বলেই কোমর বেঁধে নামলেন তিনি। মুখোশ পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন মম। বলছি ‘রাজকুমার ও প্রজাপ্রতির গল্প’ নামে একটি টেলিফিল্মের দৃশ্য ধারণের কথা। কথা হলো মমর সঙ্গে। তিনি বললেন, ‘টেলিফিল্মটিতে অনেক মজা নিয়ে অভিনয় করেছি। তা ছাড়া আমাদের টিমওয়ার্ক খুবই ভালো ছিল; যা দর্শকদের ভালো লাগবে।

টেলিফিল্মটির পরিচালক জানালেন গল্পে দেখা যাবে, ‘নাইমের (আফ্রান) ফেসবুক আইডি ‘রাজকুমার’ নামে। অন্যদিকে মমর (অধরা) ফেসবুক চালান ‘প্রজাপ্রতি’ নামে। দুটিই দুজনের ভুয়া ফেসবুক আইডি। এই ভুয়া আইডি দিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। ফেসবুক বার্তায় লেখা চালাচালি করতে করতেই দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়েন। এদিকে মম একটি অফিসে চাকরি নেন। অফিসের বস মমকে পছন্দ করেন। মমও দুর্বল হয়ে যান বসের প্রতি। কিন্তু কেউই জানতে পারেন না তাঁরাই ভুয়া ফেসবুকে নিজেদের মধ্যে কথাবার্তা চালান।

কথা হলো অভিনেতা নাইমের সঙ্গে। বললেন, ‘এটি একদম এ সময়ের গল্প। বলা যায় এটি ২০১৬ সালের গল্প। এ ধরনের ঘটনা অনেক সময়ই আমাদের বাস্তব জীবনে ঘটে। সেটা হয়তো কখনো পর্দায় আসে কখনো বা আসে না। আর মম তো অসাধারণ। ও সব সময়ই পূর্বপ্রস্তুতি নিয়ে থাকে। আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি, সফলও হয়েছি।’

ঢাকার বিভিন্ন জায়গায় টেলিফিল্মটির দৃশ্য ধারণ হয়েছে গেল গেল সপ্তাহে। এটি রচনা করেছেন আসাদ সোহাগ ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ।


এ ক্যটাগরির আরো খবর..