× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

মমতা বন্দোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস।

গতকাল শনিবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয় নিয়ে নানা মহলে কানাঘুষা চললেও নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারছিলেন না। অবশেষে গত রাতে উপরাষ্ট্রদূত জকি আহাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে  ২১১ টি আসন পেয়ে বিপুল জয় পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেবে মমতা বন্দোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভা। ওই অনুষ্ঠানে কাদের আমন্ত্রিতদের তালিকায় রাখা হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা জল্পনা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে  আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে। এরইমধ্যে তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসায় মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মমতার এই জয়ে দুই বাংলার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করার পাশাপাশি মমতাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া জয় নিশ্চিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

এবারই প্রথা ভেঙে রাজভবনের বদলে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে রেড রোডে। বেশি সংখ্যক মানুষকে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী করতেই মমতার এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

এদিকে তৃণমূল কংগ্রেসের বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে সর্বসম্মতভাবে নির্বচিত হয়েছেন দলের প্রধান মমতা বন্দোপাধ্যায়। গত শুক্রবার সকালে কালীঘাটে দলের নব নির্বাচিত বিধায়কদের সাথে বৈঠকে বসেন মমতা। সেখানেই মমতাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..