× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

মমতার হস্তক্ষেপে শুরু হচ্ছে কলকাতায় টিভি সিরিয়ালের শুটিং

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

প্রায় ছয় দিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শুরু হচ্ছে ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের শুটিং। গত ১৮ আগস্ট থেকে কলকাতায় বন্ধ রয়েছে টিভি সিরিয়ালের শুটিং।

আজ বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাল শুক্রবার থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কমিটিতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। টেকনিশিয়ানদের পক্ষ থেকে থাকবেন স্বরূপ বিশ্বাস।

এছাড়া থাকবেন প্রযোজক এবং স্টার জলসা, জি বাংলা, কালার্সসহ বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিরা। সবাই মিলে প্রতি মাসে একটি করে বৈঠক করবেন। যাতে শিল্পী-কলাকুশলীদের প্রয়োজন ও অসুবিধার কথা আলোচনা হবে। আর আলোচনার মাধ্যমে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা হবে।

গত ছয়দিন ধরে বন্ধ ছিল টেলিপাড়ার শুটিং। শিল্পী-কলাকুশলীদের বকেয়া টাকা পরিশোধ করেননি বেশ কয়েকজন প্রযোজক। এই অভিযোগ তোলা হয় আর্টিস্ট ফোরামের পক্ষ থাকে। অবিলম্বে টাকা পরিশোধের দাবি জানানো হয়।প্রথমে অভিযোগ উঠেছিল শিল্পী-কলাকুশলীরা কাজ করতে অনিচ্ছুক। কিন্তু বুধবার স্বরূপ বিশ্বাসকে পাশে নিয়ে আর্টিস্ট ফোরামের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, শিল্পীরা কাজ করতে অনিচ্ছুক এ কথা ঠিক নয়। তারা কেবল নিজেদের বকেয়া টাকা চেয়েছেন। খবর: সংবাদ প্রতিদিন।


এ ক্যটাগরির আরো খবর..