× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

মন্দির ভাংচুর-হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
bnp neta

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর,হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার  মো.আবুল কাশেম (৫৭) জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার ছোরাগো বাড়ির মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার ( ৯ মে) বিকেলের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সে  বিস্ফোরক,নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..