× Banner
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে এরশাদ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

রংপুর প্রতিনিধি: এইচএম এরশাদ বলেছেন, মন্ত্রিসভায় তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।

রোববার রাত ৮টায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এর আগে তিনি তার ছোটভাই প্রেসেডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন।

কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে এইচএম এরশাদ বলেন, আমার অবর্তমানে দলের হাল ধরবেন জিএম কাদের। আগামী এপ্রিলে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, কাউন্সিলে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জিএম কাদের এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।

এরশাদ আরো বলেন, মন্ত্রিসভায় আমাদের তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। আমাদের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেও সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তার কথা শুনবেন। পদত্যাগের পর আবার মুক্ত রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছি। আমার কথামত আনেকেই নির্বাচনে অংশ নেননি। আমার ছোট ভাই জিএম কাদের আমার কথায় নির্বাচনে অংশ নেয়নি এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে অংশ নিলে আজ মন্ত্রী হতে পারত। আজ থেকে পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদেরকে দেওয়া হলো। এজন্য গঠনতন্ত্র সংশোধন করা হবে।

কর্মী সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাপা প্রেসেডিয়াম সদস্য জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জাল হোসেন মাস্টার, সদস্য সচিব আশিফ শাহরিয়ার, মহানগর জাপার সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..