× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট সংসদে আগামী ১১ জুন উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো আইনশৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকেই উপস্থিত থাকবেন সরকারপ্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..