× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মনোনয়ন দাখিল করলেন আতিকুল

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। সোমবার (১৫ জানুয়ারি)বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সালমান এফ রহমান, বিজেএমইএর সাবেক সভাপতি একে আজাদ, পিরগাছার সংসদ সদস্য টিপু মুন্সী সহ অন্যন্য ব্যবসায়ী নেতারা। এরআগে রাজধানীর কলাবাগান মাঠে তার নেতাকর্মীদের নিয়ে জড়ো হন। পরে এক মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন আতিকুল ইসলাম।

মনোনয়ন জমা দিয়ে আতিকুল ইসলাম বলেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মনোনয়ন পেয়ে ভোটে জয়লাভ করলে উত্তর সিটিকে স্মার্ট নগরীতে পরিণত করব।

এর আগে ডিএনসিসি মেয়র পদে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে ১৩ জানুয়ারি সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। ১৫ জানুয়ারি ছিল মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ দিন।


এ ক্যটাগরির আরো খবর..