× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

মনু নদের পানি বিপদসীমার উপড়ে, নতুন করে প্লাবিত ১০ গ্রাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিপদসীমার উপর দিয়ে বইছে মৌলভীবাজারের মনু নদের পানি। নতুন করে প্লাবিত হয়েছে আরও ১০ গ্রাম, ভাঙন দেখা দিয়েছে আরও ৩ স্থানে। এদিকে নতুন করে ১০ গ্রাম প্লাবিত হওয়ায়  কুলাউড়া-শমশেরনগর সড়কে পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গতকাল বুধবার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কলিকোনা ও শিকরা হাজিপুর ইউনিয়নের মন্দিরা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে সর্বমোট মনু নদের ৭টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে।

এদিকে মনু প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন এলাকায় ভাঙনের ফলে নদী তীরের এলাকাগুলো ছাড়িয়ে দূরবর্তী এলাকাগুলোতে পানি ছড়িয়ে যাচ্ছে। ফলে কুলাউড়া-শমশের নগর সংযোগ সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রমাগত পানি বৃদ্ধি ও ভাঙনের ফলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে।

 জানা যায়, সারাদিন মনু নদের পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপরে থাকলেও রাত ৯টার পর তা ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবা) নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

নদের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে আশপাশ তলিয়ে গেছে। উজানের ঢল কমলে পানির সঠিক হিসাব পাওয়া যাবে। এখন আশপাশে পানি ছড়িয়ে যাওয়াতে নদের উচ্চতা কম দেখাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..