× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

মনুষ্যত্বের বহিঃপ্রকাশই সমাজ জাতিকে উন্নত করেতে পারে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

শুভানন্দ পুরীঃ  মানুষ মানুষের জন্যে। মানবিক মূল্যবোধের মাধ্যমে জীবনকে সুন্দুর করে উপভোগ করা যায়। প্রতিটি মানুষের অন্তরে সে আলো আছে। মানবিক মূল্যবোধ, মনুষ্যত্বের বহিঃপ্রকাশ এই সমাজ জাতিকে উন্নত করেতে পারে।

তথ্যমন্ত্রী হাসানুল ইসলাম হক ইনুর সাথে দি নিউজ এর উপদেষ্টা সম্পাদক শুভানন্দ পুরীর একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, মানুষের মধ্যে সৃষ্টিকর্তা  সর্বগুণ দিয়েছেন। ইন্দ্রিয়ের সংযম করে সেই গুণাবলীকে মানব কল্যাণে ব্যবহার করা উচিত। দৈনন্দিন জীবনে নানা রোগ ব্যাধি দূর করতে, মানসিক, শারিরিক শান্তি উপভোগ করতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।

তিনি সাধকদের জীবন যাপন অনুসরণ করে সাধারণ মানুষের শান্তিপূর্ণভাবে নীরোগ দেহ, সুস্থ মনের অধিকারী হতে যোগ চর্চার অভ্যাস অনেক গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন।

স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের লেখা আধ্যাত্মিক গ্রন্থ “পার্থিব শিবলিঙ্গ রহস্য” ও “শালগ্রাম তত্ত্ব” বই দুইটি মন্ত্রী মহোদয়কে উপহার দেন শুভানন্দ পুরী মহারাজ এবং মন্ত্রী মহোদয়ের নিজের লেখা “তিন দাগে ঘেরা বাংলাদেশ” নামক বইটি দি নিউজের উপদেষ্টা সম্পাদককে উপহার দেন।

গণমাধ্যমের যোগ চর্চার আলোচনা যাতে গুরুত্ব দেয়া হয় এবিষয়ে তিনি আশা ব্যক্ত করেন। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রয়াসের উপর মানসিকতার প্রয়াসকে তিনি গুরত্বারোপ করেন।

দিনিউজ ও তথ্যমন্ত্রী


এ ক্যটাগরির আরো খবর..