× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মনীষা কৈরালা নারী দেহরক্ষী ভাড়া করেছেন

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা নারী দেহরক্ষী ভাড়া করেছেন। বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা সাধারণত নিজেদের নিরাপত্তায় বিশাল দেহের মোটাসোটা লোককে দেহরক্ষী হিসেবে রাখেন। কিন্তু মনীষা কৈরালা নারীর ক্ষমতায়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

রোববার (১৫ নভেম্বর) নবনিযুক্ত দেহরক্ষীর ছবি টুইটারে শেয়ার দিয়েছেন মনীষা। তার মতে, একজন নারীই কেবল আরেক নারীর রক্ষাকবচ হতে পারে। পুরুষ দেহরক্ষী রাখার চেনা ছকে পরিবর্তন আনার পথে এটা ছোট একটি পদক্ষেপ জানিয়ে ৪৫ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘নারী দেহরক্ষী! পরিবার থেকে শুরু করলে এই ধারা আগামীতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়তে পারে।’

এদিকে মালয়ালাম ছবি ‘ইদাবাপঠি’র মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন মনীষা। এতে তার সহশিল্পী নেপালি অভিনেতা সিদ্ধার্থ লামা। এটি পরিচালনা করছেন লেনিন রাজেন্দ্রন। মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। মালয়ালাম ভাষার ছবির মধ্যে ২০১০ সালে সর্বশেষ ‘ইলেকট্রা’য় দেখা গেছে মনীষাকে। তাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে হিন্দি ছবি ‘চেহেরে: অ্যা মর্ডান ডে ক্ল্যাসিক’-এ। গত আগস্টে এর প্রিমিয়ার হয়।


এ ক্যটাগরির আরো খবর..