ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া, ডুমাইন ও মেগচামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়। উপজেলার আড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী সাদিকুর রহমান সাজ্জাদ (মোটর সাইকেল প্রতীক) দুই হাজার ৭৬২ ভোট পেয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. বদরুজ্জামান বাবু (ঘোড়া প্রতীক) পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। এছাড়া নৌকা প্রতীকে আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট, জাকির হোসেন মোল্যা টেলিফোন ১০১৭, আশরাফুল ইসলাম মন্ডল হাতপাখা ৭৩৪, কাজী মাছুম হোসেন টেবিল ফ্যান ৫৫৫, বাহারুল চশমা ৩২৮, ওবায়দুর রহমান চঞ্চল আনারস ১৭৪, আঃ হান্নান মোল্যা অটোরিকসা ১৩৭।
মহিলা সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে আলাপী বেগম মার্কা তালগাছ ভোট-১৫৩৪, ৪,৫,৬ নং ওয়ার্ডে হালিমা বেগম মার্কা তালগাছ ভোট পেয়েছেন-৬৬৯, ৭,৮,৯ নং ওয়ার্ডে হালিমা আসমত মার্কা তালগাছ- ১৩৩৯ এবং সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডে আলী শেখ মার্কা ফুটবল -৪৭৮ ভোট ২ নং ওয়ার্ডে মোস্তফা শেখ মার্কা মোরগ ৩৬৯ ভোট ৩নং ওয়ার্ডে আবু বাহার শেক এবি মার্কা তালা- ২৫২ ভোট ৪ নং ওয়ার্ডে বাবুল হোসেন মৃধা মার্কা মোরগ-৩৬৮ ভোট ৫নং ওয়ার্ডে ফরহাদ মন্ডল মার্কা তালা-৪৪৫ ভোট ৬নং ওয়ার্ডে সেলিম শিকদার ওয়ারিশউল মার্কা- ফুটবল-৪১৭ ভোট ৭ নং ওয়ার্ডে আলাল শেখ মার্কা টিউবওয়েল-৫০৪ , ৮নং ওয়ার্ডে দেবদাস সরকার মার্কা মোরগ-৪০৩, ৯নং ওয়ার্ডে আঃ রঊফ মোল্যা মার্কা ফুটবল ২৯৮ অপরদিকে ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস প্রতীক) তিন হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধিতা নৌকার প্রার্থী খুরশীদ আলম মাসুম পেয়েছেন তিন হাজার ১৬৬ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে অসীমা মন্ডল মার্কা বই ভোট-১৩১১, ৪,৫,৬ নং ওয়ার্ডে আনজুয়ারা বেগম মার্কা হেলিকপ্টার ভোট পেয়েছেন-১৪৫১, ৭,৮,৯ নং ওয়ার্ডে রেশমা খাতুন মার্কা মাইক- ১০৩০ এবং সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডে অজিত বিশ^াস মার্কা ফুটবল -৪৭৮ ভোট ২ নং ওয়ার্ডে লিংকন বিশ^াস মার্কা মোরগ ৩৩৬ ভোট ৩নং ওয়ার্ডে ইলিয়াজ হোসেন মার্কা তালা- ৩৯৫ ভোট ৪ নং ওয়ার্ডে নকীব আহম্মেদ মার্কা ফুটবল -৩০৪ ভোট ৫নং ওয়ার্ডে শাহ কামরুজ্জামান মার্কা ফুটবল -৪৬৮ ভোট ৬নং ওয়ার্ডে জীবন কুমার মন্ডল মার্কা- মোরগ -৩২৯ ভোট ৭ নং ওয়ার্ডে শোমসের আলী মোল্যা মার্কা মোরগ -৩১২ , ৮নং ওয়ার্ডে হাবিল হোসেন মার্কা ফুটবল -২৪৫, ৯নং ওয়ার্ডে আমিরুল ইসলাম মোল্যা মার্কা মোরগ ৪৩৬।
একই উপজেলার মেগচামী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী মো. সাব্বির উদ্দিন শেখ (চশমা প্রতীক) চার হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধিতা নৌকার প্রার্থী মো. হাসান আলী খাঁন পেয়েছেন দুই হাজার ৬২৮ ভোট, শেখ সবুজ আনারস ২২৯৯। ১নং ওয়ার্ডে আজম মোল্যা মার্কা মোরগ ভোট পেয়েছেন-৪৯০ ২নং ওয়ার্ডে সুবোধ কুমার পাল মার্কা ফুটবল-৪৭৬ ৩নং ওয়ার্ডে শেখ শহিদুল ইসলাম মার্কা ফুটবল-৬২৩ ৪নং ওয়ার্ডে পিকুল শিকদার মার্কা ফুটবল-৪৫৬, ৫নং ওয়ার্ডে আইয়ুব আলী শেখ মার্কা মোরগ-৬৩৯ ৬নং ওয়ার্ডে সাগর মার্কা ফুটবল -৫৩৬, ৭নং ওয়ার্ডে ভরত কুমার মন্ডল মার্কা ফুটবল-৬১১,
৮নং ওয়ার্ডের সুপেন বিশ্বাস মার্কা ফুটবল-৩৮৭, ৯নং ওয়ার্ডের সনৎ কুমার দাশ মার্কা তালা-৩৭৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন এরা হলেন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিনা বেগম মার্কা বক-১৬১৭, ৪,৫.৬ নং ওয়ার্ডে আরজিনা বেগম মার্কা তালগাছ-৮৪০, ৭,৮,৯ নং ওয়ার্ডে শোভারানী মন্ডল মার্কা হেলিকপ্টার-১৫৭৩। এছাড়া মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে কবির মন্ডল (পাঞ্জাবি প্রতীক) নিয়ে ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধিতা গোলাম মোস্তফা (পানির বোতল) পেয়েছেন
৫২৯ ভোট। মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন ভোটের ফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব,বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।