× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ডাকা বাংলা সংলগ্ন কামারখালী বাজার ৭নং ওয়ার্ডে এক হিন্দু পরিবারের ১৬.২৫ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জমির মালিক দাবিদার সোলার সাহা বাদী হয়ে এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দুটি অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাপ্ত অভিযোগে জানা যায় কামারখালী ডাক বাংলা সংলগ্ন ৭নং ওয়ার্ডে মৌজা জে এল নং- ০৮ কামারখালী, বিএস খতিয়ান-১১৯, দাগ নং-১২৬ এর ১৬.২৫ শতাংশের মধ্যে ১৫ শতাংশের জমি ক্রয়সূত্রে মালিক হন দ্বিজেন্দ্রনাথ সাহা। কিন্ত তার ছেলে সোলার সাহা বলেন আমার বাবা দিজেন্দ্রনাথ সাহা ক্রয়সূত্রে মালিক তবে আমার হাতে দলিল নাই , মাঠপর্চা আছে, জমির দলিল খোজ করতে হবে ।

স্থানীয়রা আরও বলেন বিবাদীর দখলকৃত জমি দ্বিজেন্দ্রনাথ সাহা’র । তিনি মরে যাওয়ার পর জমি দ্বিজেন্দ্রনাথ সাহা’র ছেলে সোলার সাহা ভোগদখল করে আসছেন। সম্প্রতি আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের বিবাদী খলিল মোল্যা এন্ড গং ওই জমিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায় । এরপর (১৫-০৩-২০২৪)ইং তারিখ শুক্রবার সকালে বিবাদী খলিল মোল্যা তার লোকজন নিয়ে স্বর্গীয় দ্বিজেন্দ্রনাথ সাহা’র জমি জোরপূর্বক দখল করে নেয় এবং সেই জমি চাল ও বেড়া দিয়ে ঘিরে রাখে। বিবাদীর ভয়ভীতি ও হুমকির কারণে নিজ জমিতে ফিরতে পারছেন না সোলার সাহা।

তিনি আরও জানান, তার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ক্রয়সূত্রে বৈধভাবেই জমির মালিক। তবে তিনি মারা যাওয়ার কারনে এবং আমি কামারখালীতে না থাকার কারনে চট্রগ্রাম পুলিশ কল্যান -ট্রাস্ট পরিচালিত কমিউনিটি ব্যাংকে কর্মরত থাকার কারনে বিবাদীর লোকজন প্রভাবশালী হওয়ায় তার জমি দখল করে নিয়েছে। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে তাৎক্ষনিক পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ পালিয়ে যায় এবং কাজ বন্দ থাকে। জমি দখলের বিষয়ে বিবাদী খলিল মোল্যা এন্ড গং এর সঙ্গে কথা বললে তিনি বলেন আমি ক্রয়সূত্রে মালিক । মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের রেনু কুমার সার্নাল নিকট থেকে দলিল মূলে তিন দাগে ৬.১১শতাংশ ক্রয় করেছি তাং ৩০-০৬-২০১৩ইং। যা দলিল ও মিউটেশনে উল্লেখ আছে। তাই আমি আমার জমি বুঝে না পাওয়ার দরুন ১২৬ নং দাগে আমার জমি থাকায় ১৫শতাংশ জমির মধ্যে ৬.১১শতাংশ জমি ঘিরে নিয়েছি আমার জমি বুঝে পাওয়ার জন্য।

এ বিষয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন যারা অন্যায়ভাবে কাগজপত্র ছাড়া একজনের জমি আরেকজন দখল করে এদেরকে আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত বলে মনে করেন। মধুখালী থানার ওসি মিরাজ হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। জমি দখল ও হুমকির বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..