× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী ইউনিয়নের ঢাকা-খুলনা প্রধান আড়পাড়া সড়ক থেকে শরিফুল মোল্যার মুদি দোকানের বামপাশে আড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবন সড়ক সোজা ৫কিঃ মিঃ আড়পাড়া টু মধুখালী গ্রামীণ পাকা সড়কের সংস্কার বৃদ্ধি ও ঢালাই এর কাজ শুরু হয়েছে।

এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় ছিলো সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে ও পিকেটিং উঠে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটতো নানা দূর্ঘটনা।

এর আলোকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্যে দিয়ে মধুখালী থানা অভিমুখে ৫ কিঃ মিঃ সড়ক সংস্কারের কাজ শুরু করে মধুখালী উপজেলা প্রকৌশলী বিভাগ (এল.জি.ই.ডি)।

এ সময় উপস্থিত ও কাজের তদারকিতে ছিলেন মধুখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা সহকারি প্রকৌশলী গোলাম রব্বানী, কার্য-সহকারি মোঃ ওয়াহিদুল করিম মিঠু, ঠিকাদারি প্রতিষ্ঠানের মোঃ বিলায়েত হোসেন, স্থানীয় মোঃ লুৎফর রহমান মোল্যা প্রমুখ। পরিশেষে ৫কিঃ মিঃ সড়কের সংস্কার কাজ শুরু এবং কাজ ভালো হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।


এ ক্যটাগরির আরো খবর..