× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

অনলাইন ডেস্ক

মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

মধুখালী প্রতিনিধি : রবিবার (১৭ অক্টোবর) ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

এ সময় বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৪টি সীম কার্ড, ৩টি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য হলো ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে পাপ্পু(২৩), চিত্র রঞ্জন মালোর ছেলে চন্দন মালো(২৯) ও মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কাদের আল নবীরের ছেলে মো. জাকারিয়া ইসলাম ওরফে অন্তর(২৬)।
র‌্যাব-৮, সিপিসি ২ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মধুখালী থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। ঘটনার বিবরনে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।


এ ক্যটাগরির আরো খবর..