× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে নারী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ ও উন্নয়ন মূলক কাজের শুভ উদ্ধোধন সংসদ সদস্য

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
নারী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর -১ আসনের
মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন নারী শিক্ষা
উন্নয়নে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং
বিভিন্ন রাস্তার উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার বেলা
১০ টায় ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে
নিজস্ব অর্থায়নে ১৩ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও
তিনি সকাল ১১.৩০ এ মধুখালী উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-
গোষ্ঠীভুক্ত ১৫ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ১৫ জন ছেলে
শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও নওপাড়া ইউনিয়নের ১০০ জন ব্যক্তির মধ্যে
সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করেন। এরপর তিনি উপজেলার চর নওপাড়া
জুট মিল হতে মিলনের দোকান পর্যন্ত, আশাপুর খান সাহেবের চানাচুর
ফ্যাক্টরি হইতে পাকা সড়ক পর্যন্ত, আশাপুর শাহাদত ক্লাব হইতে রাজ্জাক
জুটমিল ভাইয়া আশাপুর দত্তপাড়া পর্যন্ত বিসি দ্বারা উন্নয়ন এবং
রায়পুর ইউনিয়নের চর দিঘোলিয়া জোগেন এর বাড়ী হতে কচুকাটা
খাল অভিমুখে এসবিবি রাস্তার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এ সময় তার
সাথে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সাবেক পরিচালক
সেলিনা আক্তার , মধুখালী উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশিকুর
রহমান চৌধুরী, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম
আরা, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ , ফরিদপুর জেলা
পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল , দেবপ্রসাদ রায়,
মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মধুখালী উপজেলা
সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা , মধুখালী উপজেলা প্রকল্প
বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, বাগাট ইউনিয়নের
চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ
খুরশিদ আলম মাসুম, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ
বদিউজ্জামান ফিরোজ, মধুখালী সরকারি আইন উদ্দিন কলেজ এর সাবেক
জিএস শাহরিয়ার রুমি রনি , জেলা যুবলীগ এর সদস্য ও মেগচামী
আদর্শ স্কুল এন্ড কলেজ এর সভাপতি জুয়েল খাঁন সহ ছাত্রলীগ, যুবলীগ ও
আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রমুখ।

 


এ ক্যটাগরির আরো খবর..