× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ফরিদপুরের মধুখালীতে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী থানা ইনচার্জ সুকদেব রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমীন সরোয়ার, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুজ্জামান মন্নু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তানজির নাঈম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান তার বক্তব্যে জুলাই শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সমাজ থেকে দুর্নীতি অনিয়ম মাদক মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চান।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সকালে আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অস্থায়ী জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্প মাল্য অর্পন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..