মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালীতে ১৯ মে মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মধুখালি তথ্য সেবা ও তথ্য প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার কক্ষে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মো: মাহ্বুুব আলম ( উপসচিব) ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ,জেলা আইসিটি কর্মকর্তা অ: দা: মো: মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা আইসিটি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস।

এই সেমিনারে অংশগ্রহণ করেন মধুখালী উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ। সেমিনারে এ আই এর ব্যবহার শেখানো এবং ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।