মধুখালীতেআগুন লেগে ঘরবাড়ী পুড়ে ছাই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে গত শুক্রবার রাত আনুমানিক ১২.৩০মিনিটের সময় রাকিবুলের রান্না ঘর থেকে আগুন লেগে রান্নাঘরসহ ১টি বসতঘর এবং ঘরের মধ্যে থাকা ২টি ছাগল, ১টি ব্যাটারী চালিত ভ্যান, ১টা পুরানো ভ্যান,ধান,চাউল, বিচলী, গাছপালা এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে পুড়ে ৪জনের বিশাল ক্ষতি হয়েছে। এরা হলেন-(১) মোঃরাকিবুল মল্লিক (২) মোঃ বাবর আলী মল্লিক(৩) মোঃ নাজমুল মল্লিক(৪) মোঃ তাহের বিশ্বাস। আগুনে পুড়ে ৪ জনের প্রায় ২লক্ষ ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে রাতের বেলা আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। তবে আগুনের সূত্রপাত রান্নাঘরের চুলা থেকে ঘটেছে।

এ ছাড়া একই দিনে একই ইউনিয়নে শুক্রবারে বেলা ১১.৩০ মিনিটের সময় রাজধরপুর গ্রামে মোঃ রইজউদ্দিন মোল্যার বাড়ীতে রান্না করার সময় রান্নাঘর থেকে আগুন লেগে রান্নাঘর,গোয়ালঘর,২টি টিনের ছাপড়া,গাছপালা এবং আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সংবাদ শুনে তাৎক্ষনিক আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা পুড়াবাড়ী ছুটে যান এবং সাহায্যে ও সহযোগীতা করার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।