× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

এখন থেকে মডার্ন ডিভাইস এমনকি এসএমএসেও জারি করা যাবে সমন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
মডার্ন ডিভাইসে সমন

এখন থেকে টেলিফোন, এসএমএস বা অন্যান্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে সমন জারি করা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে।

তিনি বলেন, বিচার বিভাগ কমিশন সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন, তারই আলোকে আমরা ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে, কারও সঙ্গে শত্রুতা করতে হলে একটা ল্যান্ড মামলা দিয়ে দাও, তাহলে তিন জেনারেশনে আর মামলা শেষ হবে না। সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সে জন্য সিসিপির কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় ও টাকা কম লাগে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগে একটা মামলা রায় হয়ে গেলে আবার জারি মোকাদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়ন করার জন্য। এখন বলা হচ্ছে, যখন রায় দেওয়া হবে তখন রায়ের মধ্যে এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..