× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলের কারাদন্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় দায়ে ১৩ জেলের ১ বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(১মার্চ) অভিযানের প্রথম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়ন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন আদালতে হাজির করলে আদালত তাদের ১বছর করে কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন শাহজান, মো. ফারুক, মো. আলম, মো. রুবেল, মো. মফিজ, মো. ইউনুছ, নুর উদ্দিন, মো. হানিফ. আ.রব, মো. জসিম, সবুজ, মো. রুবেল, মো. কামাল। এদের বাড়ি ভোলা সদর উপজেলার রাজপুর, কাচিয়া, ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়।

এসময় সদর উপজেলার ইলিশা, ভোলার খাল, কাঠির মাথা ও নাছির মাঝি এলাকা থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

মাছের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..