× Banner
সর্বশেষ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ভোলায় মটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাসনে মটরসাইকেল দূর্ঘটনায় মোঃ জুয়েল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাসন থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা আব্দুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের জানান, নিহত জুয়েল বিকেল ৪টার দিকে উপজেলা সদর থেকে ফলমুল কিনে মোটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্যেশ্যে দ্রুতগতিতে যাওয়ার পথে চরফ্যাসন থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে অন্য একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু।

বিকেল ৫টায় চরফ্যাসন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ ইমরান ঘটনাস্থল থেকে নিহত জুয়েল কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিলারি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন থানার এস আই নুর ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..