× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ভোলায় তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধিঃ ভোলায় ৩ দিনের জাতীয় নজরুল সম্মেলন শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর শনিবার থেকে। সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার ২৩ ডিসেম্বর পর্যন্ত। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানান।জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুল প্রচলিত গানের সুুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

২১ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।
তিনি আরও বলেন, জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে ঢাকা থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাহিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।৩ দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত,নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন ।


এ ক্যটাগরির আরো খবর..