ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে নারিকেল গাছ থেকে পড়ে মহিউদ্দিন হাওলাদার (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার(১৫ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার বাদলীপুর গ্রামের এ দূর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই হোসেন হাওলাদার জানান, বাদলীপুর গ্রামের আক্তার পাটওয়ারীর নারিকেল গাছে উঠলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি)ফারুক আহম্মদ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।