× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল

ভোলায় আ’লীগ প্রার্থী শাওনের নির্বাচনী ইশতেহার ঘোষনা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন-তজুমদ্দিন আ’লীগ মনোনিত(নৌকা মার্কার)প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ১৭ দফা ইশতেহার ঘোষণা করেন।

সোমবার(২৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষনা করেন।
লালমোহন-তজুমদ্দিন উপজেলাকে শিল্প এলাকা ঘোষণা করে স্থানীয় ভাবে শিল্পের উন্নয়ন করতে উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিত হতে পারলে তিনি শিল্পের প্রধান উপাদান ভোলার গ্যাস ও বিদ্যুৎকে কাজে লাগিয়ে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণের ব্যবস্থাও করবেন।

লালমোহন ও তজুুমদ্দিনের প্রতিটি ইউনিয়নে আইসিটিতে ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র এবং কারিগরি স্কুল স্থাপন করা হবে বলে উল্লেখ করেন। এছাড়াও ম্যাকানিক্যাল, জড়িপ, পল্লী চিকিৎসক ইত্যাদি বিষয়ে পারদর্শী করে কর্মসংস্থানের ব্যবস্থা করাও প্রতিশ্রুতি দেন। প্রতিমাসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন তিনি।

লালমোহন পৌরসভাকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক ও অন্যতম শহরে সাজাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। পৌরসভার ডিজিটাল সার্ভের মাধ্যমে মাস্টার প্লান, দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশ বান্ধব দীর্ঘ মেয়াদী পরিকল্পনার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সরবরাহ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশেন, মশক নিধন, পৌরসভা কর্তক পরিচালতি স্বল্প মূল্যে চ্যারিটেবল ডিসপেনসারী বর্জ নিষ্কাশনসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইশতেহারে।

মেঘনা নদীর ভাঙনে লালমোহন ও তজুমদ্দিনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ড্রেজিংয়ের মাধ্যমে ভাঙন সর্বোচ্চ গুরুত্বের সাথে রোধ করা হবে।

লালমোহন-তজুমদ্দিনের প্রধান সড়ক, জনবহুল সড়ক, লিংকরোড, সেতু ও কালভার্ট ইতোমধ্যে নির্মাণ ও পূনঃ নির্মাণে ব্যাপক কাজ করা হয়েছে। যেটুকু বাকী আছে ডিজিটাল সার্ভের মাধ্যমে আগামীতে শতভাগ শেষ করবেন। কৃষিতে বাৎসরিক প্রদর্শণীর মাধ্যমে উচ্চমূল্যে পুরস্কারের ভিত্তিতে উৎপাদনের প্রতিযোগিতা এনে উৎসাহিত করে তোলা হবে। প্রকৃত ভূমিহীন এবং প্রকৃত কৃষিজীবীদের মধ্যে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে খাস জমি বন্টন করা হবে। জেলে সম্প্রদায়ের প্রধান সমস্যা দাদনকে চিহ্নিত করে এ সমস্যা দূর করার জন্য নির্বাচিত হলে সময়পোযোগী ব্যবস্থা গ্রহণ করবেন।

লালমোহনে ৮০ ভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ইতোমধ্যে। বাকী ২০ ভাগ বিদ্যুৎ লাইন আগামীতে ইনশাআল্লাহ সংযোগের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ দ্বারা নির্যাতিত ও নিগৃহীত না হন সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..