× Banner
সর্বশেষ
হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার-হাসিনাকে দেবে কি ভারত? শার্শায় দাড়িপাল্লার জয়,২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচন-আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার আবু কালাম আজাদের যোগদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মঙ্গলবার(৭ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদকে বরণ করে নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান। তিনি ২৭ তম ব্যাচের কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বরিশালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্য অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়াও করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মখু যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

গত ২৯ জুন বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। গত ৩০ জুন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি করা হয়।

উল্লেখ্য ৩০ জুন অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো. মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত এই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..