× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ভোলার চরফ্যাশনে ৫ মেয়র প্রার্থীসহ ৫৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
পৌর নির্বাচনে ভোলার চরফ্যাশন

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ৫ম ধাপের পৌর নির্বাচনে ভোলার চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ৯জন ও সাধারন কাউন্সিলর ৩৯ জন প্রার্থীসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার(২ ফেব্রুয়ারী) সকাল ৮ থেকে বিকাল ৫ টার পযর্ন্ত মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ আ’লীগের পক্ষ থেকে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোরশেদ, উপজেলা বিএনপি’র মো. হুমায়ুন কবির,জাতীয় পার্টি (এরশাদ) এটিএম মাসুদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী মীর মো.শরীফ হোসেন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি আরো জানান চরফ্যাশন পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭৫৮৩ জন।

উল্লেখ্যঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারী চরফ্যাশন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৪ ফেব্রুয়ারী যাচাই-বাছাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী ও প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারী ।


এ ক্যটাগরির আরো খবর..