× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ভোলার চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সড়ক দূর্ঘটনায় জাহিদুল(২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হন মোটরসাইকেলটিতে থাকা জাবেদ(২০) ও রায়েন(২৪) নামের আরও ২আরোহী।

শুক্রবার(১৯এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সামছল হক মাষ্টার বাড়ী সামনে শশীভূষণ টু আঞ্জুর হাট সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সালাউদ্দিন মিয়ার ছেলে। আতহ জাবেদ চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারুল মোরাদারের ছেলে ও রায়েন চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে।

শশীভূষণ থানার উপ-পরির্দশক(এসআই) মো.সানাউল্লাহ জানান, নিহত জাহিদুল ও তার দুই বন্ধুসহ সকালে ঘুরতে আসে। বেলা সাড়ে ১২টার দিকে তারা শশীভূষণ থানার রসুলপুর ১নং ওয়ার্ডের সামছল হক মাষ্টার বাড়ী সামনে শশীভূষণ টু আঞ্জুর হাট সড়কের উপর বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে জাহিদুল ঘটনাস্থই নিহত হন। গুরুতর আহত জাবেদ ও রায়েনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জাহিদুলের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ভ্যান গাড়ীটি ও তার চালককে আটক করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..