× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

ভোলার চরফ্যাশনে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মনোনয়ন পত্র দাখিল

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চরফ্যাশনে(চরফ্যাশন ও মনপুরার) আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিবার্হী অফিসার মোঃ রুহুল আমিন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাসন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,চরফ্যাশন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেদ আলী মিয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে আ’লীগের মনোনিত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাসনে পৌঁছালে উপজেলার ২০টি ইউনিয়নের দলীয় হাজারো নেতাকর্মী পৌরসদরে সমবেত হয়ে তাকে বরণ করে নেন।

স্থানীয় সাংবাদিকদের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের মাঝে চতুর্থ বারের মতো নমিনেশন দিয়া পাঠিয়েছেন, আমি চরফ্যাশন ও মনপুরায় দৃষ্টিনন্দন উন্নয়নসহ প্রতিটা সেক্টরে উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছি,এবার নির্বাচিত হলে আরো অনেক উন্নয়ন করবো।

নির্বাচনের পরিবেশ ভালো থাকলে জনগণ এবার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন


এ ক্যটাগরির আরো খবর..