× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ভোলার চরফ্যাশনে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় বিল থেকে এক অজ্ঞাত(২৫)এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ডের সাইকেল গ্যারেজ বাবুলের বাড়ির পাশে বিল থেকে এই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে চরফ্যাশন পৌর ১নং ওয়ার্ড এলাকায় বিলের মধ্যে অজ্ঞাত এক যুবতীর লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.মনিরুল হোসেন মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন,যুবতী বোকরা পড়া ও গলায় ওড়না পেচানো ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যুবতীকে গলায় ওড়না পেচিয়ে অজ্ঞাত আসামীরা শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তার পরিচয় একনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..