× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

মেম্বরকে ভোট না দেয়ায় করোনার ত্রান বঞ্চিত সাড়ে ৪ শতাধিক মানুষ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
ভোট না দেয়ায় ত্রাণ বঞ্চিত

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোংলা চাদঁপাই ইউনিয়নের মেম্বরের পক্ষে নির্বাচন না করায় সরকারের দেয়া করোনায় দুর্ভোগে পড়া মানুষদের জন্য ত্রান সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে একই ব্যারাকে বসবাসকারী প্রায় সাড়ে চার শতাধিক মানুষ। নারকেলতলা আবাসন প্রকল্পের ৭৫ ব্যারাকের করোনা ভাইরাসে দুর্ভোগে পড়া এ সকল অসহায় ও কর্মহীন মানুষগুলো সকল প্রকার ত্রান বা খাদ্য সামগ্রী থেকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে। মঙ্গলবার সময় টেলিভিশনের সংবাদকর্মীদের দেখেই এমন অভিযোগ করেন আবাসনে বসবাসকারী অসহায় নারী পুরুষ ও শিশুরা।

আবাসনে বসবাসকারীদের অভিযোগ, চাদঁপাই ইউনিয়নের নারকেলতলা এলাকায় পাশাপাশি চারটি আবাসন প্রকল্প। সেখানে একটিতে (৭৫ ব্যারাাকে) থাকা প্রায় সাড়ে ৪ শতাধিক মানুষের বসবাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকে ত্রান দেয়ার কথা বলে স্থানীয় ইউপি সদস্যের পক্ষ থেকে বেশ কয়েকবার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও সরকারী বা বেসরকারী ত্রান সামগ্রী থেকে বঞ্চিত রয়েছে তারা। তাদের অভিযোগ, সরকারী ও এনজিওদের খাদ্য সামগ্রী দিবে এমন আশ্বাসের প্রায় দুই মাস যাবত প্রতারনা করে যাচ্ছে এলাকার প্রভাবশালী ইউপি মেম্বার ও তার সহযোগীরা। এব্যাপারে কোন প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে হামলা ও অত্যাচার। আর ত্রান না পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে অসহায় এ মানুষগুলো পড়েছে চরম বিপদে।

আবাসনের বাসিন্দা ফাতেমা বেগম জানায়, সকলের সাহায্যের জন্য ত্রান সামগ্রী না পাওয়ার বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নানকে জানালে তিনি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামকে ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। চেয়ারম্যান স্থানীয় ইউপি মেম্বরকে জানালে অভিযোগকারীর স্বামীকে বাজারে ডেকে বেধরক মারপিট করে মেম্বরের সহযোগীরা। সরকারী বা বেসরকারী কোন সহায়তার জন্য অন্য কোথাও অভিযোগ করবেনা এ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা পায় বলে জানায় এ ভুক্তভোগী নারী।

তবে স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিকের দাবী, অন্য তিনটি ব্যারাকের কর্মহীন ও খাদ্য সংকটে পড়া লোকজনকে কিছুটা ত্রান সামগ্রী দেয়া হয়েছে আর ৭৫ ব্যারাকে বসবাসকারীদের একটি এনজিওর পক্ষ থেকে ভাল মানের খাদ্য সামগ্রী দেয়ার জন্য তালিকা দেয়া হয়েছে। ওখান থেকে পেলেই আর কোন অভিযোগ থাকবেনা বলে জানান এ ইউপি সদস্য।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান জানান, নারকেলতলা আবাসনে ৭৫ ব্যারাকের ত্রান না পাওয়ার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তবে ওই আবাসনে বসবাসকারীরা ক্যানো এখনও সরকারী ভাবে খাদ্য সামগ্রী পায়নি এব্যাপারে খোজ নিয়ে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, নারকেলতলা ৪টি আবাসনে প্রায় আড়াই হাজার লোকের বসবাস কিন্ত করোনায় কর্মহীন হয়ে পরা সকলেই কমবেশী ত্রান সামগ্রী পেলেও ৭৫ ব্যারাকের সবাই বঞ্চিত সকল প্রকার ত্রান সহায়তা খেকে।


এ ক্যটাগরির আরো খবর..