× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

ভোট দিয়ে নৌকা মার্কাকে আবারও জয়যুক্ত করবে -স্বরাষ্ট্রমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
নৌকা মার্কাকে আবারও জয়যুক্ত

প্রধানমন্ত্রী আপনি যেটাই ধরেছেন, সেটাই আলোকিত হয়েছে। এ দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, তারা ভোট দিয়ে নৌকা মার্কাকে আবারও জয়যুক্ত করবে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার পুরাতন মাঠে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এত এত উন্নয়ন, তার কথা বলে শেষ করতে পারব না। আমি পৃথিবীর যেখানেই গিয়েছি, সেখানেই আপনার প্রশংসা দেখেছি।

আজ শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলেও দেশের প্রথম এ উড়ালসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে রোববার সকাল থেকে। ফলে মাত্র ১০ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছতে পারবে যাত্রীরা।

শুরুতে উড়ালসড়ক নির্মাণে ব্যয় ধরা হয় আট হাজার ৭০৩ কোটি টাকা। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় আট হাজার ৯৪০ কোটি টাকায়। সর্বশেষ ট্যাক্স, ভ্যাটসহ প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১৬ হাজার কোটি ৭০ লাখ ৭ হাজার ১৫৩ টাকা।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড এ প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এতে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের ৫১ শতাংশ, চায়না শানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের (সিএসআই) ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের ১৫ শতাংশ শেয়ার রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..