× Banner
সর্বশেষ
অতীতে বিএনপির জয় আওয়ামী লীগ মেনে নিতে পারেনি বলেই শেখ হাসিনা দেশান্তর এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন যারা দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ আজ ১৩ ফেব্রুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ ফেব্রুয়ারি (৩০ মাঘ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে সংখ্যাগরিষ্ট আসনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ বিএনপির বরিশালের ছয়টি আসনেই বিএনপি প্রার্থীদের জয় ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ জয়ী গোপালগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত এসএম জিলানী বেসরকারি ভাবে বিজয়ী ফরিদপুর-১ আসনে বেসরকারিভাবে দাঁড়িপাল্লার প্রার্থী ড. ইলিয়াস মোল্যা জয়ী

ডেস্ক

ভোজ্যতেলের আমদানি বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, কৃত্রিম সংকট

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
ভোজ্যতেলের আমদানি বেড়েছে

কয়েকদিন ধরে দেশের বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে। ক্রেতাদের অনেকেই চাহিদা অনুয়ায়ী তেল কিনতে পারছেন না। তবে, স্থানীয় বাজারে ভোজ্যতেলের কোন ঘাটতি নেই। যেটি হয়েছে তা কৃত্রিম সংকট এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। গত দুই মাসে ভোজ্যতেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন।

রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়েছে। সভায় বর্তমানে বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কি না তা নিয়ে আলোচনা হয়।

সভায় জানিয়েছে, যেটি হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। তাই পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কি না তা প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়াসহ ভোক্তাসাধারণের স্বার্থরক্ষায় উৎপাদন ও বিপণনের সব পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সভায় কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সভাপতিত্বে বণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খানসহ দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত আলোচনা শেষে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়-

১. স্থানীয় বাজারে ভোজ্যতেলের কোন ঘাটতি নেই। যেটি হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত দুই মাসে (ডিসেম্বর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫) ভোজ্যতেলের আমদানি প্রায় ৩৫% বৃদ্ধি পেয়েছে। একইসাথে, এলসিও বেড়েছে অনুরূপ হারে। অন্যদিকে, বিভিন্ন উপাত্ত থেকে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল। সার্বিকভাবে, বর্তমানের আন্তর্জাতিক বাজার ও আমদানি পরিস্থিতি স্থানীয় বাজারেও এর সরবরাহ ও দামের ক্ষেত্রে স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। তাই ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষায় উৎপাদন ও বিপনণের সকল পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

২. প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, কেউ কেউ অন্যান্য পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করে থাকে। উৎপাদক বা অন্যান্য কোন পর্যায়ে এ ধরনের শর্তযুক্ত বিক্রয় বা বাজারজাত করা প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক। এ ধরনের কোন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. ভোজ্যতেলের অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কিনা তা সীমান্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সংস্থাগুলো খতিয়ে দেখবে এবং তা প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

৪. ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব-স্ব নিয়োগকৃত পরিবেশকদের নিকট সরবরাহকৃত ভোজ্যতেল ভোক্তাদের নিকট নির্ধারিত মূল্যে নিরবচ্ছিন্ন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় তদারকি করবেন।


এ ক্যটাগরির আরো খবর..