× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

ভেনেজুয়েলায় আবারো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাদুরো

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন। বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে এবং ভোটে কারচুপিরও অভিযোগ এনেছে। আজ সোমবার বিবিসি জানায়, অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত খাদ্য সংকটের মধ্যে নির্বাচনে ৪৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরি ফ্যালকন ফল প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমরা এই নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ মনে করছি না। ভেনেজুয়েলায় আমাদের নতুন নির্বাচন করতে হবে।’

ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান তিবিসে লুচেনা ঘোষণা দেন, ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। মাদুরো পেয়েছেন ৬৭ দশমিক ৭ শতাংশ (প্রায় ৫৮ লাখ) ভোট। ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ (১৮ লাখ) ভোট। জয়ের পর রাজধানী কারাকাসে উল্লসিত জনতার সামনে মাদুরো বলেন, ‘তারা আমাকে গুরুত্ব দেয়নি।’

পরাজিত ফ্যালকন বলেন, মাদুরোর পক্ষে ভোট কারচুপি হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ভোট অবাধ ও স্বচ্ছ হলেও বিরোধীরা তা বর্জন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, তারা এই ফলাফলকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন কর্তৃপক্ষ টুইটারে বলে, ‘এটা গণতন্ত্রের প্রতি অপমান।’

চলতি বছর ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা এগিয়ে নিয়ে আসে। বিরোধী ডেমোক্রেটিক ইউনিটি জোট বলছে, জোটের মধ্যে যে বিভাজন রয়েছে, তার সুবিধা নিতেই নির্বাচন এগিয়ে নিয়ে আসা হয়। জোটের দুই প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অন্যরা দেশ ছেড়ে পালিয়েছে।

হেনরি ফ্যালকন প্রয়াত হুগো চ্যাভেজের সময় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদুরোর সোশ্যালিস্ট পার্টি থেকে বেরিয়ে তিনি ২০১০ সালে বিরোধীদের সঙ্গে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..