× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ভেনিজুয়েলা আবারও কলম্বিয়া সীমান্ত খুললো

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনিজুয়েলা নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সুযোগ করে দিতে। সীমান্তের ওপার থেকে অবাধে পণ্যক্রয় সুবিধা দিতে গত ১৫ দিনে দুইবার সীমান্ত খুলে দিলো দেশটি।

সীমান্ত অপরাধের বিরুদ্ধে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে লড়াই শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো কলম্বিয়া সীমান্ত খুলে দেয় ভেনিজুয়েলা। ওই সময় দেশটির প্রায় ৩৫ হাজার বাসিন্দা কলম্বিয়ায় গিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে।

ল্যাটিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটি প্রায় এক বছর ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে। এর ফলে দেশটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন দ্রব্যের সংকট দেখা দিয়েছে। সুপারমার্কেটগুলোর তাকগুলো পণ্যের অভাবে খা খা করছে।

শুক্রবার দুই দেশের সরকারি কর্মকর্তাদের ঘোষণার পর শনিবার ভেনিজুয়েলার তাচিরা ও কলম্বিয়ার কুকুটার মধ্যে সংযোগকারী সেতুটি খুলে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, লোকজন যাতে হুড়াহুড়ি না করে সেজন্য তারা ১২ ঘন্টার জন্য সীমান্ত খুলে দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..