× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

পিআইডি

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
সুখী ও উন্নত দেশ

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব। ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা প্রদান করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। এসময় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপস্থিত অতিথিরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত। পৃথিবীর সব ধর্মই মানবকল্যাণ, শান্তি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সকল ধরনের হিংসা, বিদ্বেষ, যুদ্ধ ও সংঘাত পরিহার করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরা হয়। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..