× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর ভবন’ হস্তান্তর

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কাছে ‘বীর ভবন’ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এটি নওগায় হস্তান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ উপজেলা প্রকৌশলীর আয়োজনে এ ভবন হস্তান্তর করা হয়।

ভবন হস্তান্তর অনুষ্ঠানে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌম মানচিত্রের জন্য যাঁরা জীবন বাজি রেখে জাতির জনক বঙ্গবুন্ধর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে  পরাধীনতার কবল থেকে দেশকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। তাঁদের জীবনে বাসস্থান, অভাব-অনটন, চিকিৎসাসেবা, কোটাভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ ও তাঁদের সন্তানদের লেখাপড়ার জন্য মুক্তিযোদ্ধা সম্মানী-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগ-সুবিধাগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বীর ভবন বাসস্থান হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব, সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা, বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান রুঞ্জু, সহকারী কমান্ডার মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও অসচ্ছল পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে  দুই কক্ষবিশিষ্ট পাঁচটি বীর ভবনের বাসস্থানের দলিলপত্র হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..