× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি

ভূমিদস্যুর হাত থেকেবাচতে চায় সংখ্যালঘু পরিবার

ACP
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
ভূমিদস্যুর হাত থেকেবাচতে চায় সংখ্যালঘু পরিবার

জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্বেও ভূয়া ডিগ্রি দেখিয়ে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি আত্মসাতের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে কতিপয় ভূমিদস্যুর বিরুদ্ধে।

ভূমিদস্যুর আতংকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু পরিবারটি। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার।

ওই মহল্লার মৃত নগরবাসী দাসের ছেলে কেশব দাস অভিযোগ করে বলেন, সুন্দরদী মৌজার ১৬ শতক জমির বৈধ ওয়ারিশ আমি ও আমার ভাই। দীর্ঘদিন যাবত জমিতে বসতঘর নির্মান করে বসবাস করে আসছিলাম। ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে একই মহল্লার নুর মোহাম্মদ মুন্সীর ছেলে ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের।

সেই ধারাবাহিকতায় আমাদের ওয়ারিশের সম্পত্তি ভূয়া ডিগ্রি করে ২০২১ সালে আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার দাপটে আমাদের বসতভিটে থেকে উৎখাত করে ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংরা। অতি সম্প্রতি ওই জমির সর্বশেষ বিএস অনলাইন পর্চা আমাদের নামে হয়েছে। এ বিষয়টি জানতে পেরে মোস্তফা ও তার সহযোগি আওয়ামী লীগ নেত্রী জেসমিন আমাদের সম্পত্তিতে জোরপূর্বক গাছ রোপন এবং বেড়া নির্মান করে।

কেশবের স্ত্রী সরস্বতী দাস বলেন, মোস্তফা গংদের অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। থানা থেকে উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সম্পত্তি পরিমাপ করে আমাদের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য মোস্তফাকে বলা হয়েছে।

রোববার বিকেলে জমির কাছে যাওয়া মাত্রই মোস্তফা ও তার সহযোগীরা আমাকে মারতে উদ্যত হয়। তারা আমাদের জমি আত্মসাৎ করার পাঁয়তারা চালিয়ে আসছে।আমরা ভূমিদস্যু মোস্তফা ও তার সহযোগীদের হাত থেকে বাচতে চাই।

এবিষয়ে অভিযুক্ত মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এএসআই হুমায়ুন বলেন, কেশব দাসের স্ত্রী সরস্বতী দাসেরঅভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কাগজপত্র নিয়ে থানায় বসা হয়েছিলো। সেখানে কাগজপত্র পর্যালোচনা করে কেশব ও তার ভাইয়ের ১৬ শতকসম্পত্তির সত্যতা পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..