× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

পিআইডি

ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই -দুর্যোগ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ মে, ২০২৫
জনসচেতনতার কোনো বিকল্প

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামূলকভাবে দুর্বল। তিনি বলেন, ভূমিকম্প এমন এক দুর্যোগ যা কোনো পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরণের দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আজ ঢাকায় বিয়াম মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে  ‘Strengthening Multi – Hazard Preparedness: Focus on Earthquake and Urban Resilience’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, ভূমিকম্প-সহ যে কোনো দুর্যোগে মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। তিনি বলেন, নিয়মিত মহড়া ও জনগণের সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে আমাদের আরো জোর দিতে হবে।

উপদেষ্টা বলেন, জনসংখ্যার অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যার চাপ, ভৌগলিক অবস্থান ও বাস্তবতা ইত্যাদি বিবেচনায় যে কোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ঝুঁকিহ্রাসের সাথে জড়িত সকল সংস্থাকে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্ৰহণ করতে হবে। ভূমিকম্প মোকাবিলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোডের যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশস্থ ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি Sonali Dayaratne বক্তৃতা করেন। ‘শহরভিক্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পের প্রস্তুতি’ এর ওপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল আহসান।


এ ক্যটাগরির আরো খবর..