× Banner
সর্বশেষ
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ চিকিৎসাসেবা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান

পিআইডি

ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি -পানি সম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা

বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি। তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন। বলেছেন পানি সম্পদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা আজ রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনের সভাকক্ষে ‘Groundwater Resources Management, Conservation and Development in Bangladesh’ শীর্ষক Validation Workshop এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা গাজীপুরে সরকার–ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিল্পখাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা শুধুমাত্র শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ অব ওয়াশ Peter Maes ও সুইডেন অ্যাম্বাসির সিনিয়র পোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..