× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ভুয়া পরিচয়ে ব্যবহার ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ভুয়া পরিচয়ে সিম ব্যবহার ঠেকাতে গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নিয়েয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম।

তবে বিভিন্ন কাস্টমার সার্ভিস সেন্টার ও এজেন্ট পয়েন্টে প্রথমদিন গ্রাহক উপস্থিতি ছিল একেবারেই কম। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ২৬ এপিল পর্যন্ত সুযোগ থাকায় শুরুতে তেমন সাড়া মেলেনি।

আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন শুরু হয়েছে। যারা নতুন সিম কিনবেন তাদের এই পদ্ধতিতে নিবন্ধন ছাড়াও পুরনো সিম ব্যবহারকারীদের পুনঃনিবন্ধন করতে হবে। বর্তমানে বাংলাদেশে টেলিটকসহ যে ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে তার প্রতিটি কাস্টমার সার্ভিস সেন্টার ছাড়াও বিভিন্ন এজেন্ট থেকেও এ সেবা পাওয়া যাবে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে। আর এ সকল গ্রাহককে আগামী বছরের ২৬ এপ্রিলের মধ্যে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হবে। আর যুক্তিসঙ্গত কারণে যারা এনআইডি দেখাতে পারবেন না তাদের সিম সংযোগ ৬ মাস পর বন্ধ করে দেয়া হবে।

তবে কিছুটা বিপাকে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিষয়টিকে সাধুবাদ জানালেও অসংখ্য সিম তাদের কাছে মজুদ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা তাদের।

সারাদেশে ৮১ হাজার বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে সিম নিবন্ধন করা হবে। এছাড়া সিম নিবন্ধনের পাশাপাশি আগামী ফেব্রুয়ারি থেকে হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..