× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ভুয়া ইমিগ্রেশন কর্মকর্তা ধরা খেলো মালয়েশিয়ায়

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

মালয়েশিয়ায় পেতালিং জায়ায় ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশি শ্রমিকদের হাতে ধরা পড়লো এক প্রতারক। ওই প্রতারক ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে বিদেশি শ্রমিকদের হয়রানি করতো। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশিরা।

শুক্রবার মালয়েশিয়া সময় রাত আটটায় আরা দামানসারা এলাকায় সেরি আরা এপার্টমেন্টে এক সহচরকে নিয়ে যায় ওই প্রতারক। সেখানে বাংলাদেশি শ্রমিকরা ভাড়া থাকতো। প্রতারকরা নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।

জেলা পুলিশের প্রধান সহযোগী কমিশনার মোহা. জানি চে দিন ন্যাশনাল স্ট্রেইট টাইমসকে বলেন, প্রতারক ওই শ্রমিকদের কাছে নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পাসপোর্ট দেখাতে বলে।

‘এসময় আরেক প্রতারক সঙ্গে থাকা ল্যাপটপটিতে বাংলাদেশিদের ট্রাভেল ডকুমেন্ট পরীক্ষা করার ভান ধরে। তবে ল্যাপটপে চার্জ নেই বলে বিদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অঘটনের অভিযোগ পাওয়া গেছে বলে ভয় দেখায়।’

জানি বলেন, এরপর প্রতারকরা তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ রিঙ্গিত এবং ৭টি মোবাইল ফোন নিয়ে চলে যেতে উদ্যত হয়।

তবে দুষ্কৃতকারীদের এ ধরনের আচরণে বাংলাদেশিদের সন্দেহ হয় এবং উল্টো জেরা করে। এক পর্যায়ে তারা মূল প্রতারককে আটকে ফেলে। এ সময় তার সহযোগী পালিয়ে যায়। বাংলাদেশিরা তাদের রিঙ্গিত এবং মোবাইল ফোন ফিরে পায়।

এপার্টমেন্টের নিরাপত্তা কর্মীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে থানা হাজতে নিয়ে আটকে রাখে বলে জানান জেলা পুলিশের প্রধান সহযোগী কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..